ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করবে। ১০ নভেম্বর পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম ও নৃশংস হামলা ঠেকাতে কিয়েভের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

প্যাকেজটিতে চারটি স্বল্প-পাল্লার, অতি গতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই প্রথম এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হচ্ছে।

এছাড়া প্যাকেজটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এইচএডব্লিইকে ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা

আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২