ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৯৮ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৮৪ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬১ জন।

৩ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৭৬ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪০০ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪০ হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৩৩৭ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ হাজার ১৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ২৭২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ৮৭৪ জন।

আপলোডকারীর তথ্য

মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২