
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বই পড়ার বিকল্প নাই। নিজে বই পড়তে হবে, অন্যদেরও বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। জ্ঞান অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই।
তিনি জামালপুরের ইসলামপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে বঙ্গবন্ধুর ত্যাগ ও তার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব, দেশপ্রেম এবং তার আদর্শ ও নেতৃত্বের দৃঢ়তা সম্পর্কে জানতে হবে। সকলকে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।
২ নভেম্বর দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, যে আগুন ছড়িয়ে গেল সবখানে নামক বই তুলে দেন নেতাকর্মীদের হাতে।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সহ-সভাপতি জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয় গাজীপুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, তিতাস গ্যাস কো. ম্যানেজার ইমদাদুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলার চিঠি ডেস্ক : 


















