ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে মামলার বাদীকে তুলে নিয়ে নির্যাতন, ৯৯৯ ফোনে রক্ষা!

আহত আনোয়ার হোসেন।

আহত আনোয়ার হোসেন।

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত জেরধরে থানায় মামলা করার দায়ে বাদীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ ভায়ের বিরুদ্ধে। ৯৯৯ ফোন দিয়ে প্রাণে রক্ষা পান ভুক্তভোগী।

২৮ অক্টোবর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে চিনারচর আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন ওই গ্রামের হানিফ বেপারির ছেলে।

স্থানীয় ভুষন মোল্লা, আছু মিয়া, ফেদু মিয়া বলেন, আনোয়ার হোসেন ও তার সৎ ভাইয়ের সাথে দীর্ঘদিন হতে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২৭ অক্টোবর সৎ ভাই হানিফ বেপারি ও তার পক্ষরা জমিতে গেলে দু-দলের মধ্যে সংঘর্ষে হয়। এতে আনোয়ার হোসেনের পক্ষের একজন আহত হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এতে ক্ষুব্ধ হয়ে হানিফ বেপারি ও তার পক্ষরা আনোয়ার হোসেনকে স্থানীয় চিনারচর বাজার থেকে তুলে নিয়ে আলী আকবরের ঘরে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন চালায়। নিরুপায় হয়ে আনোয়ারের ভাই ৯৯৯ ফোন দিলে,পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত আনোয়ার হোসেন বলেন, আইনের আশ্রয় নেওয়ায় তারা আমাকে বাজার থেকে তুলে নিয়ে লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরেছে। সময় মত পুলিশ না এলে আমাকে তারা মেরেই ফেলতো।

ডিগ্রীরচর তদন্ত কেন্দ্র কর্মকর্তা মাঈদুল হাছান বলেন, ৯৯৯ ফোনের মাধ্যমে আমরা জানতে পেরে তড়িৎ গতিতে ঘটনাস্থলে লোক পাঠিয়ে তাকে উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে মামলার বাদীকে তুলে নিয়ে নির্যাতন, ৯৯৯ ফোনে রক্ষা!

আপডেট সময় ০৯:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২