ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. সেলিম মিঞা। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর বেলা ১১টায় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলায়) হলরুমে মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহানা বিলকিস, প্রকল্প বাসাতবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান সাইদ।

ভূমিকম্প, অগ্নিনির্বাপণ ও এর প্রতিকার বিষয়ে মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস। ছবি: বাংলারচিঠিডটকম

এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে মেলান্দহ ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল লতিফের নেতৃত্বে ভূমিকম্প, অগ্নিনির্বাপণ ও এর প্রতিকার বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২