ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারী-এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৩ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারে পাকিস্তানের কাছে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিলো টাগ্রেসরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ২ ওভারের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দু’জনই ১ রান করে করেন।

পঞ্চম ওভারের প্রথম বলে আবারও উইকেট হারায় বাংলাদেশ। এবার উইকেট পতনের তালিকায় নাম তুলেন রুমানা আহমেদ। তিনিও ১ রান করেন। ফলে দলীয় ৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতেই চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন লতা মন্ডল ও নিগার সুলতানা। চতুর্থ উইকেটে ৩৪ বলে ২৪ রান যোগ করেন তারা। বড় ইনিংসের আভাস দিয়ে দ্রুত ফিরেন লতা ও নিগার। নিগার ২টি চারে ১৭ ও লতা ১টি বাউন্ডারিতে ১২ রান করেন।

পরের দিকের ব্যাটাররাও নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এক প্রান্ত ধরে খেলে বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সালমা খাতুন। ছয় নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ২৯ বলে ২টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন সালমা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।

ম্যাচ জিততে ৭১ রানের টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা পায় পাকিস্তান। ৪৫ বলে ৪৯ রানের সূচনা গড়েন দুই ওপেনার। মুনিবা আলিকে ১৪ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা।

দ্বিতীয় উইকেটে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সিদরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ। সিদরা ৩৬ ও মারুফ ১২ রানে অপরাজিত থাকেন। ৪ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট নেন সালমা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী-এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২