ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এদেশ আমাদের সকলের। আমরা কোন সম্প্রদায়কে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে ভাবিনা। সকলেই এদেশের নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকলের সকল সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই সকল সম্প্রদায়ের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধ পরিকর।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে পুলিশ, আনসার,স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার, উৎসব সবার। আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্যতম মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক হানাহানি উসকে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে শারদীয় দুর্গাপূজা উৎসব মূখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, সহসভাপতি জয়ন্ত কুমার দেব, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিণীতা সরকার, সিদ্ধেশ্বরী সার্বজনীন কালী মন্দিরের সেবায়েত শেখর গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ এর পক্ষ হতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২