ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ

নৌকাডুবিতে নিহতদের পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়িয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল এবং দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান এমপি।

প্রতিমন্ত্রী ২৬ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের ৪৫টি পরিবারকে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী নৌ দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।

পরিদর্শনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকা যোগে যাত্রীগণ পঞ্চগড় জেলার বোদা উপজেলার শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে পারাপারের সময় নৌকাডুবির ঘটনাটি ঘটে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ

আপডেট সময় ০৯:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২