ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। নির্বাচনে বিভিন্ন পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোগল শেখ, আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি পদে কবিতা খাতুন, মোহাম্মদ আলী ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইফুল ইসলাম বিজয়ী হন। এছাড়াও এবতেদায়ি শাখায় আলতাফুর রহমান ও সংরক্ষিত অভিবাবক সদস্য পদে মোছা. সেলিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার ছামিউল হক জানান, অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪৪১ জন। এতে ৩৪২ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন। এবতেদায়ি শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৬৯ জন অভিভাবকের ভোট প্রয়োগের প্রয়োজন হয়নি।

নির্বাচনে প্রিজাইডিং কর্মাকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন অর রশিদ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডলসহ শিক্ষক, অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০৪:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২