ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়োজিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উপমহাদেশের আরেক দল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ২৫ সেপ্টেম্বর সিরিজের পুর্নাঙ্গ সূচি ঘোষণা করেছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের প্রস্তুতি হিসেবে আয়োজিত সিরিজটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে।

৯ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা।

এরপর ১২ অক্টোবর ফিরতি পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকলা ৮টায়।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ১৪ অক্টোবর হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের সূচি :
৭ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
৮ অক্টোবর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (দুপুর-১২টা)
৯ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ (দুপুর-১২টা)
১১ অক্টোবর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
১২ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
১৩ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
১৪ অক্টোবর : ফাইনাল, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২