ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাগতিক নেপালকে হারিয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল।

নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের পক্ষে দুই গোল করেছে কৃষ্ণা রানী সরকার। বাকি একটি করেছেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ১৪ মিনিটে শামসুন্নাহার এবং ৪১ মিনিটে কৃষ্ণার প্রথম গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টারত নেপালের পক্ষে ৭০ মিনিটে ১ গোল পরিশোধ করেন অনিতা রানী। তবে এর সাত মিনিট পর অর্থাৎ ম্যাচের ৭৭ মিনিটে কৃষ্ণা দ্বিতীয় গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়ী হয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে এবারের আসরে অপরাজিত থাকা বাংলাদেশ নারী দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২