ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

রাশিয়ার কাছ থেকে আরো কিছু এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেন ইজিয়াম নগরীসহ পূর্বাঞ্চলের আরো কিছু গ্রাম ও শহর পুনর্দখলের দাবি করেছে।

এরপরই ১১ সেপ্টেম্বর দেশটি তার পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে।

এদিকে, ইউক্রেনের পরমাণু শক্তি সংস্থা ইতোমধ্যে নিরাপত্তা জনিত কারণে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের মূল রিঅ্যক্টরটি বন্ধ রয়েছে বলে জানায়। এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং একে ঘিরেই এখন উভয়পক্ষে লড়াই চলছে।

এ কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, স্টেশনের কাছে ইউক্রেনীয় হামলা খুব ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।

এদিকে, ১১ সেপ্টেম্বর ইউক্রেনের পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। এ জন্যে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়াকে দায়ী করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ব্যাপকভাবে বেসামরিক স্থাপনার ওপর মস্কো হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, সামরিক স্থাপনা নয়, বেসামিরক স্থাপনা টার্গেট করা হচ্ছে।

বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, বেসামরিক লোকজনকে আলো ও উত্তাপ থেকে বঞ্চিত করতে তারা এ কাজটি করছে।

তবে কিছু এলাকায় পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এদিকে রুশ হামলার কারণে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ দেশটির পূবাঞ্চলের ট্রেন শিডিউলে বিপর্যয় দেখা দেয়। দেশটির ন্যাশনাল ট্রেন সার্ভিসও বিঘ্নিত হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রাশিয়ার কাছ থেকে আরো কিছু এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

আপডেট সময় ০৪:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২