ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেশব্যাপী ওএমএস, খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ খাদ্য বান্ধব কর্মসূচি এবং নিম্নআয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি সারাদেশে শুরু হয়েছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার ১ সেপ্টেম্বর থেকে ‘খাদ্য বান্ধব কর্মসূচি (এফএফপি)’ এবং খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে,’ খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাসস’কে জানিয়েছেন।

সরকার জনদুর্ভোগ লাঘবে ওএমএস ডিলারের সংখ্যা তিনগুণ বাড়িয়েছে এবং ওএমএস সেন্টারের সংখ্যা ও ৮১৩ থেকে ২৩৬৩-এ উন্নীত হয়েছে।

৩০ টাকা কেজি দরে মাসে দুইবার কেজি চাল এবং সাধারণ মানুষ যাদের টিসিবি কার্ড নেই তাদের এনআইডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেওয়া হবে।

এফএফপি’র আওতায় সারা দেশে ৫০ লক্ষের বেশি পরিবার প্রতি মাসে ১৫ টাকা মূল্যে ৩০ কেজি চাল পাবে।

এফএফপি কর্মসুচি এবং ওএমএস ন্যায্য মূল্যে টিসিবি কার্ডধারীদের মধ্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি চলবে।

ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকে প্রকাশ্যে চাল বিক্রি করা হবে এবং এফএফপি কর্মসূচির আওতায় এবং ওএমএসের আওতায় প্রতিদিন প্রতি ট্রাকে ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ওএমএস, খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে

আপডেট সময় ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২