ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২৭ আগস্ট ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে’ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।

দু’দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় কবির ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিল,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে ২৭ আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, নজরুল চর্চা করতে হবে আমাদের ঘর ও পরিবার থেকে।

তিনি বলেন, কাজী নজরুল সাম্য মৈত্রী এবং স্বাধীনতার কবি। তিনি বাঙালিকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার ও সমাজে সমতা প্রতিষ্ঠা করা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান প্রফেসর ড. মো: জাহিদুল কবির, ড. তরিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিনে আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো: শাহাবুদ্দিন,রেজিষ্ট্রার হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সুজন আলী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২