ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানদের মাঝে সম্মাননা প্রদান

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামানের সম্মাননা ক্রেস্ট।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান (রাখাল), ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ আগস্ট সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সভা শেষে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের দক্ষতা মূল্যায়নে ৩ জন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এবং স্বচ্ছতাভাবে কাজ করায় বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান (রাখাল) প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ইউপি চেয়ারম্যানদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)। ছবি: বাংলারচিঠিডটকম

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি ও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

তবে অল্প দিনে স্বচ্ছতাভাবে কাজ করায় এবং ইউনিয়নবাসীর সেবা শতভাগ নিশ্চিত করায় ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া বিশেষ সম্মাননা অর্জন করেছেন।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করেছি। এ স্বীকৃতি পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি যেন সব সময় আমার ইউনিয়নবাসীর সেবা ও অবহেলিত ইউনিয়নের উন্নয়ন করতে পারি, আমি সবার কাছে দোয়া প্রত্যাশী।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানদের মাঝে সম্মাননা প্রদান

আপডেট সময় ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২