ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

বকশীগঞ্জে অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে ১৯ আগস্ট বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেরুরচর ইউনিয়নের ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ওই কলেজের শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক-কর্মচারীদের অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মাহফুজুল হক, পারভেজ কামাল, ছামিউল হক, আলমগীর রহমান, ছাইদুর রহমান, সুজন রনি, সাখাওয়াত হোসেন, হাসনা হেনা, মোখলেছুর রহমান, প্রদর্শক আজিজুর রহমান, অফিস সহকারী রবিউল ইসলাম, সাদ্দাম হোসেন, ল্যাব সহকারী হাবিবুর রহমান, কবির উদ্দিন ও মরিয়ম আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুস ছালাম দীর্ঘদিন যাবত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। ফারাজীপাড়া গ্রামের চান ফারাজীর ছেলে সেলিম ফারাজীর সাথে পারিবারিকভাবে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ আবদুস ছালামের বিরোধ চলে আসছে। পারিবারিক বিরোধের জেরে মনগড়া অভিযোগ সাজিয়ে গত ১৭ আগস্ট অধ্যক্ষ আবদুস সালামের বিরুদ্ধে মানববন্ধন করে সেলিম ফারাজী ও তার লোকজন। এতে তার দীর্ঘদিনের সুনাম দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। আসলে সেলিম ফারাজীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ

বকশীগঞ্জে অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২