ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

বঙ্গবন্ধুই বাংলাদেশে হজযাত্রীদের প্রথম অনুদানের ব্যবস্থা করেন : ধর্ম প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।

১২ আগস্ট সকালে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে ইমাম ও মুয়াজ্জিনদের সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকারের আমলে ইসলামের উন্নয়নে বেশি কাজ হয়েছে। বঙ্গবন্ধুই বাংলাদেশে হজযাত্রীদের প্রথম অনুদানের ব্যবস্থা করেন উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে কোনও সরকার প্রধান একসাথে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করতে পারে নাই অথচ শেখ হাসিনার সরকার ইসলামের উন্নয়নে একসাথে এত মসজিদ নির্মাণ করছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী, আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম আব্দুল খালেক, মডেল মসজিদের ইমাম মুফতি ফারুক বক্তব্য রাখেন।

পরে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুই বাংলাদেশে হজযাত্রীদের প্রথম অনুদানের ব্যবস্থা করেন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২