ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়িতে হামলা ও লুট

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা করে মালামাল লুটের অভিযোগ উঠেছে। ৭ আগস্ট মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার হাজরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেলান্দহ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী জহিরুল ইসলাম সংগ্রামের স্ত্রী নূর সাবানা বলেন, প্রতিবেশী আনোয়ার হোসেন গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার সকালে মৃত আব্দুল হাইয়ের ছেলে আনোয়ার হোসেন, হামিদুর রহমান ঠান্ডা, আনোয়ার হোসেনের ছেলে ইমন, মুখর, আব্দুল কাদেরের ছেলে রাসেল, রুনু জোর করে জমি দখল করতে যায়। সংগ্রাম ও কালাম এবং তাদের মা জুলেখা বেগম বাধা দিতে গেলে তাদেরকে বেধরক মারধর করে ও চাঁদাদাবি করে। খবর পেয়ে সংগ্রামের ভাই নজরুলের পরিবারের লোকজন ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করে। স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, সংগ্রামের বসত বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল লুট করে নেয়। সংগ্রামের স্ত্রীকে আনোয়ার শ্লীলতাহানী করে।

এ ব্যাপারে ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু বলেন, আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন দিনে দুপুরে যেভাবে সংগ্রামের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে, সেটা এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান আনন্দ বলেন, জেলা শহর থেকে ক্যাডার নিয়ে এসে একটা বাড়িতে হামলা করা খুবই ন্যাক্কারজনক ব্যাপার। আনোয়ার হোসেন ও তার সহযোগী সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়িতে হামলা ও লুট

আপডেট সময় ০৫:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২