ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে ভূমিহীন-গৃহহীন পরিবারদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়েছে৷ ২১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জা আজম আধুনি অডিটোরিয়ামে এ হস্তান্তর কার্যক্রমের উদ্ভোদন করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট উপকার ভোগীর সংখ্যা ৪৭৮ টি পরিবার। এখন পর্যন্ত মোট ৪৬৭টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বাকী ১১ ঘরের কাজ চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা জানান, ১১টি ঘরের কাজ শেষ হলেই তালিকা অনুযায়ী মেলান্দহ উপজেলা হবে ভূমিহীন মুক্ত উপজেলা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. ময়নুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম।

মাধ্যমিক একাডেমিক সুপার ভাইসার মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে ভূমিহীন-গৃহহীন পরিবারদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

আপডেট সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২