ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

করোনা সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা বাড়াতে হবে। সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোববার শনাক্ত ছিল ১০৯ জন। এখন অবহেলা করলে- করোনা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

স্বাস্থ্যমন্ত্রী ১৩ জুন সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যেন অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি- মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।’

স্বাস্থ্য-বাজেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তা যথেষ্ট। করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম ও বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২