ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে বাইপাস সড়কে গাছটি যেন মরণ ফাঁদ, নজর নেই কর্তৃপক্ষের!

হেলে পড়া গাছটি সরকারের নিয়ন্ত্রণে কেটে ফেলার জরুরী হস্তক্ষেপ কামনা করছে সুশীল সমাজ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম বাইপাস সড়ক টিএন্ডটি অফিসের সামনে হেলে থাকা কড়ই গাছ যেন আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময়ে ভারী যানবাহন চলাচলে মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এতে পথচারী ও যানচালকদের দুর্ঘটনার আশংকা নিয়েই প্রতি নিয়তই চলাচল করতে হচ্ছে।

রাতের আঁধারে দূরপাল্লার মালবাহী যানগুলো মাঝে মধ্যে রাস্তার পাশে হেলে থাকা কড়ই গাছটিতে আটকে দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গাছটি কেটে নেওয়ার দাবি জানালেও এ বিষয়ে নজর নেই সড়ক ও জনপদ বিভাগ বা বনবিভাগের।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, দেওয়ানগঞ্জ-জামালপুর বাইপাস সড়কের ইসলামপুর উপজেলা টিএন্ডটি অফিসের সামনে হাসপাতাল সড়কে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম, পুরাতন কোর্ট মাঠ ও রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাইপাস মোড়টিতে বহুদিন ধরেই সড়ক ও জনপদ বিভাগের কড়ই গাছ হেলে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়তই হাজার হাজার যান দ্রুত চলাচল করায় যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। ডালপালা ভেঙ্গে পড়ে ইতিমধ্যে ঘটেছে একাধিক দুর্ঘটনা। এ যেন দেখার কেউ নেই।

গাছ বা গাছের ডালপালা ভেঙ্গে পড়লে পথচারী ও যানবাহন চলাচলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। গাছটি সরকারের নিয়ন্ত্রণে কেটে নিয়ে যাওয়ার জন্য জরুরী হস্তক্ষেপ কামনা করছে সুশীল সমাজ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান জানান, দুর্ঘটনা থেকে পথচারী ও যান চলাচলের সুবিধার্থে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বাইপাস সড়কে গাছটি যেন মরণ ফাঁদ, নজর নেই কর্তৃপক্ষের!

আপডেট সময় ০৯:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২