ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয়কে জোরপূর্বক তাদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয়কে জোরপূর্বক তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গতকালের এ অভিযোগ ইতোপূর্বেকার ইউক্রেন সরকারের এ সংক্রান্ত একটি দাবিকে সমর্থন করে। ইউক্রেন বলছে-তাদের প্রায় ১২ লাখ নাগরিককে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে এবং এদের তথাকথিত ‘ ফিলট্রেশন ক্যাম্পে ’ রাখা হয়েছে। আটককৃত লোকদের জিজ্ঞাসাবাদ করছে মস্কো।

ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় কর্মরত মার্কিন দূত মাইকেল কারপেন্টার ভিয়েনায় বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- এসব ক্যাম্পে ‘নির্মম জিজ্ঞাসাদ’ চলছে।

কারপেন্টার বলেন, কেবল মারিওপোল থেকেই কয়েক হাজার লোককে নিয়ে যাওয়া হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, জীবিত ঐ ব্যক্তির আশংকা আটকৃতদের পূবাঞ্চলীয় দোনেটস্ক এলাকায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের আরো জিজ্ঞাসাদ করা হবে।

গত সোমবার পেন্টাগন জানায়, ইউক্রেনের লোকদের জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়ার লক্ষণ তারা দেখেছে, অবশ্য কোন সংখ্যা বলা হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কি গত এপ্রিলের গোড়ার দিকে বলেছিলেন, কয়েক হাজার লোককে রুশ ভূখন্ডে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ওমবাসওমেন লিউদম্যালা সম্প্রতি জানিয়েছেন, এই সংখ্যা এখন প্রায় ১২ লাখ, এর মধ্যে অন্তত দুই লাখ শিশু রয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয়কে জোরপূর্বক তাদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছে

আপডেট সময় ০৩:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২