ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

উত্তর কোরিয়ায় কোভিড শনাক্ত হওয়ায় দেশব্যাপী লকডাউন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া ১২ মে প্রথম কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত নিশ্চিত করেছে এবং দেশটির নেতা কিম জং উন দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়ে ‘ জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

পরমানু শক্তিধর দেশটি কখনোই কোভিড-১৯ সংক্রমণের কথা স্বীকার করেনি এবং সরকার ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির সীমান্তে কঠোর অবরোধ আরোপ করে।

সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিজা নিয়েছে, পিয়ংইয়ং-এ জ্বরে আক্রান্ত রোগীদের নমুনা টেস্টে ‘ওমিক্রন বিএ.২ ভেরিয়েন্টের সাথে মিলে গেছে।’

নেতা কিম জং উন সহ শীর্ষ কর্মকর্তারা ১২ মে প্রাদুর্ভাবের ব্যাপারে আলোচনার জন্য পলিট ব্যুরোর সংকটকালীন একটি বৈঠক করেছেন এবং ঘোষণা করেছেন যে তারা ‘সর্বোচ্চ জরুরি মহামারি প্রতিরোধ ব্যবস্থা’ বাস্তবায়ন করবে।

কিম ‘গোটা দেশের সমস্ত শহর এবং কাউন্টিগুলোকে তাদের এলাকায় লকডাউন কার্যকর করার নির্দেশ দিয়েছেন।’ যদিও নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কেসিএনএ এ কথা জানায়। কিম বৈঠকে বলেছেন, তাদের লক্ষ্য ভাইরাস ছড়িয়ে পড়ার উৎস দ্রুত নির্মূল করা।

কিম বলেন, উত্তর কোরিয়া ‘বর্তমান আকস্মিক পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং জরুরি মহামারি প্রতিরোধের কাজে জয়ী হবে।’ তবে কতজনের কোভিড শনাক্ত হয়েছে কেসিএনএ তা নিশ্চিত করতে পারেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ায় কোভিড শনাক্ত হওয়ায় দেশব্যাপী লকডাউন

আপডেট সময় ০৫:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২