ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

টানা ১৬ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৬ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ মে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ জন। শনাক্তের হার দশমিক ৫৫ শতাংশ। আগের দিন ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ১৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৫৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪ জন। শনাক্তের হার দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ১৬ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

টানা ১৬ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

আপডেট সময় ০৮:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২