ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর চিন্তার কেন্দ্রবিন্দু দেশের উন্নয়ন : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন এখন দৃশ্যমান। তার সব চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের সার্বিক ও সব মানুষের উন্নয়ন। শহর, গ্রাম, হাওড়, বিল, খাল, পুকুর ও পাহাড় সব পর্যায়ের, সব এলাকার মানুষ যাতে আমাদের উন্নয়ন ভোগ করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী ২৮ এপ্রিল জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী উচ্চ বিদ্যালয় হলরুমে সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারর বেছে বেছে উন্নয়ন করেনি। বিদ্যুৎ শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করেনা, বিএনপিরাও ভোগ করে। আমরা দেশের জন্য কাজ করি, জাতির কল্যাণে কাজ করি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

প্রধানমন্ত্রীর চিন্তার কেন্দ্রবিন্দু দেশের উন্নয়ন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২