ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার দিকপাইতে ২১ এপ্রিল অভিযান চালিয়ে করে প্রাইভেটকার ভর্তি ৬৭ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম (২০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দুর্গাপুর গ্রামের মো. হেলাল সরকারের ছেলে।

র‌্যাবের জামালপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে লেঃ কমান্ডার কেএম শাইক আক্তার এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর সদর থানাধীন দিকপাইত বাজার সংলগ্ন জনৈক সবুজ মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ৬৭ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা ও তিনটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে র‌্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২