ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ৩য় ম্যাচে জামালপুর জিলা স্কুল ৯ উইকেটে জয়ী

ম্যাচ সেরা জামালপুর জিলা স্কুলের সোয়াইব হোসেনকে ম্যাচ বল উপহার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

তৌহিদ বিন ইসলাম শুভ, ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ১৫ এপ্রিল অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে জামালপুর জিলা স্কুল ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে টসে জয় লাভ করে জামালপুর জিলা স্কুলের অধিনায়ক রাকিবুজ্জামান মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়কে ব্যাট করতে পাঠান। কিন্তু অধিনায়ক বসির আহমেদের দল মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলের বোলিং তোপের মুখে পড়ে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ১৫ ওভার ৪ বলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬২ রান।

জবাবে ৬৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জামালপুর জিলা স্কুল ৮ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। যার কারণে ৩ ম্যাচের মধ্যে দুইটিতে জয় লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জামালপুর জিলা স্কুল আর ৩ ম্যাচের মধ্যে টানা দুইটিতেই হার নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়।

আজকের খেলায় ম্যাচ সেরা খেতাব অর্জন করেন বিজয়ী দলের সোয়াইব হোসেন। স্কোরার ছিলেন সৌম্য দ্বীপ বসু। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সতত সত্তম ও আব্দুল মমিন।

সংক্ষিপ্ত স্কোর:
মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় : ৬২/১০(১৫.৪ ওভার), ব্যাটসম্যান : ইমরান চাকলাদার ২০ (১৬), মেহেদী হাসান ১৫ (১২), বোলার : সোয়াইব হোসেন ৪.৪-০২-১২-০৫,তাহমিদ হাসান ০২-০০-১৮-০২।
জামালপুর জিলা স্কুল : ৬৬/১ (৮.২ ওভার), ব্যাটসম্যান : সাইম আকন্দ ২৩(১৭), মাহফুজ আলদিন ১৭(২৫), বোলার : বসির আহমেদ ০৩-০০-২৩-০১।
ফলাফল: জামালপুর জিলা স্কুল ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: বিজয়ী দলের সোয়াইব হোসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল, জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ও মাদারগঞ্জের এ এম পাইলট হাই স্কুল অংশ নিচ্ছে।

১৬ এপ্রিল চতুর্থ ম্যাচ : জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ বনাম মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ৩য় ম্যাচে জামালপুর জিলা স্কুল ৯ উইকেটে জয়ী

আপডেট সময় ০৯:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২