
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর স্বাস্থ্য সুরক্ষার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শহরের সোনারতরী বিদ্যানিকেতনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা জামালপুরের আহ্বায়ক প্রধান প্রশিক্ষক মো. শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মুফতি মো. ফজলুল হক জামালী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সুরক্ষা জামালপুরের যুগ্মআহ্বায়ক মো. নজরুল ইসলাম, নাজমুল আলম খান মনি, অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, মো. হাবিবুর রহমান (অব:), সদস্য আব্দুর সবুর, মো. তোরাব আলী (অব:), মো. হুজাতুল আলম, মো. সামিউল হক, একেএম সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম ফর্সা মিয়া, ফরহাদ আলী, রফি আহম্মেদ, হাফেজ মো. হাবিবুল্লাহ, মো. শামিম, খোরশেদ আলম, মাসুদ রানা, মাসুদ মিয়া, আব্দুল জলিল (অব:) মো. আব্দুল মান্নান, মো. মোশরাফ হোসেন, মো. মাহফুজুর রহমান শামীম ও হারুন অর রশিদ প্রমুখ।
এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
বাংলার চিঠি ডেস্ক : 

















