ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগসের ছাগল বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী

ছাগল বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের লক্ষ্যে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় জামালপুরের ইসলামপুরে লক্ষ্যভুক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

১৪ এপ্রিল ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু নাসের চৌধুরী, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী শাহানা বেগম, প্রকল্প কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, পুষ্টি বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

এদিন ৩৫টি পরিবারের মাঝে ৭০টি ছাগী বিতরণ ইসলামপুরে ২১০৬ ছাগল বিতরণ করা হয়। বিতরণের পূর্বে উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলামের মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়।

উল্লেখ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভারন্যান্স (বিংগস) প্রকল্পের মাধ্যমে চলতি বছর দুই হাজার তিনশ পরিবারের মাঝে চার হাজার ছয়শ ছাগী বিতরণ কাজ চলছে। গত বছর চার হাজার ছাগল বিতরণ করা হয় বলে সূত্র জানায়। প্রতিটি ছাগল ১০ কেজি ওজন মাপের দেয়া হয়। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলা এবং শেরপুর জেলার সদরে এসব ছাগল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগসের ছাগল বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২