ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানের শাশুড়ি মারা গেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাকিবের শাশুড়ি।

আজ (শনিবার) নরসিংদীতে গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন হবে।

তবে পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে দেশে আসতে পারছেন না সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

শাশুড়ি, মা ও দুই সন্তান অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন সাকিব। গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। আলায়নার স্কুল খুলে যাবার কারণেই যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে সাকিবকে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাকিব আল হাসানের শাশুড়ি মারা গেছেন

আপডেট সময় ০৮:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২