ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার জামালপুর জেলার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে প্রায় সাড়ে চার লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের সাফল্য সবসময় আমাদেরকে উদ্বেলিত করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসী কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের অগ্রযাত্রায় তাদের পাঠানো রেমিটেন্সের অবদান বলে শেষ করা যাবে না। প্রবাসী কর্মীদের পরিবারের পাশে সবসময় রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস’। তিনি প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত নানা কার্যক্রম, পদক্ষেপ তুলে ধরেন।

জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীমেলা ২০২২’ এ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথভাবে স্থাপিত স্টলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নানামুখি কার্যক্রম ও সেবা প্রদর্শন করা হয়। এই মেলা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে।

উল্লেখ জামালপুরবাসীদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নানামুখী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রবাসীদের কল্যাণে এবং তারা যাতে কোন ধরনের প্রতারণা ও হয়রানীর শিকার না হন এজন্য সচেতনতাবৃদ্ধি ও উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে বহুমুখী প্রশিক্ষণের আয়োজন করে করে থাকে। বৈধপথে বিদেশে গমনে এবং মানব পাচারকারীদের হাত থেকে রক্ষায় অত্র কার্যালয় মাঠ পর্যায়ে কাজ করছে বলে কর্তৃপক্ষ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

আপডেট সময় ০৪:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২