ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মেলান্দহে ৮১ হাজার লিটার তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভোজ্য তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ মার্চ সকালে মেলান্দহ বাজারে এই অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম।

মেলান্দহ বাজারের শ্যামপুর রোডের মেসার্স তপু এন্টারপ্রাইজে অবৈধভাবে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার তেল মজুদ রাখায় তপু এন্টারপ্রাইজেরন মালিক তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার খোলা তেল মজুদ রাখায় মালিক সিরাজুল ইসলামকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ টাকা হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম বলেন, বাজারের দুই ব্যবসায়ীর গুদামে তল্লাশি করে ৮১ হাজার ৫০০ লিটার খোলা ভোজ্যতেল পাওয়া যায়। তারা অধিক লাভের আশায় বিপুল পরিমাণ তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে রেখেছেন। এজন্য তাদের জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে যদি বাজারের ব্যবসায়ীরা ক্রেতা সাধারণকে ঠকানোর চেষ্টা করেন তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে। এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

মেলান্দহে ৮১ হাজার লিটার তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২