ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর তৈরি পণ্য নিয়ে পাবলিক লাইব্রেরিতে পাঁচ দিনব্যাপী মেলা

ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর তৈরিকৃত পণ্যের স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর তৈরি পণ্য নিয়ে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। ১০ মার্চ দুপুরে শহরের বকুলতলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।

জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

এ সময় বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপি বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হিজরা জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে যে সংবিধান উপহার দিয়েছেন তাতে অনুন্নত সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। বঙ্গবন্ধুর দেখানো সেই পথ অনুসরণ করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মূলধারায় সকল সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে বহুমাত্রিক তৎপরতা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় মেলার উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা জয়ন্তী কয়েরি ও মনিরা চৌধুরী প্রমুখ।

মেলা সূত্রে জানা যায়, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী এ মেলায়  বিভিন্ন পণ্যের ৬টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৩ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে বলেও জানান মেলার আয়োজকরা।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর তৈরি পণ্য নিয়ে পাবলিক লাইব্রেরিতে পাঁচ দিনব্যাপী মেলা

আপডেট সময় ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২