ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে জাতির পিতার প্রতিকৃতিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপিসহ দলীয় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,পৌর মেয়র আঃ কাদের শেখ, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান খান, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। এই ভাষণ মুক্তিকামী মানুষদের অনুপ্রেরণা যুগিয়েছিল। তার এই ভাষণের মাধ্যমেই আমরা স্বাধীনতা পেয়েছি। তার স্বপ্ন বাস্তবায়নে দেশকে উন্নতশীল দেশে রুপান্তর করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি নিয়তই কাজ করে যাচ্ছি। দেশের চলমান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জাতির পিতার প্রতিকৃতিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৭:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২