ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

আওয়ামী লীগ নেতার রোগ মুক্তি কামনা করে বিএনপি নেতার ফেসবুক স্ট্যাটাস

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ শেরপুরের এক আওয়ামী লীগ নেতার রোগমুক্তি কামনা ও দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটস দিয়েছেন শহর বিএনপি’র সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ। ৭ ফেব্রুয়ারি দুপুরে Mamunur Rashid Palash আইডি থেকে তিনি ওই স্ট্যাটাস দেন।

কিডনি রোগে আক্রান্ত ওই নেতার নাম মোহাম্মদ নাজিমুল হক নাজিম। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক। এছাড়া তিনি একাধারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেরপুর ক্রিকেট ক্লাব সাইকার সভাপতি’র দায়িত্বে আছেন।

রাজনীতির মাঠে বৈরি ভাবাপন্ন ওই প্রধান দুই দলের এক নেতার প্রতি আরেক নেতার সহমর্মীতার ঘটনায় অন্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এ বিষয়ে সাধুবাদ জানিয়েছেন।

মানবিক দৃষ্টি ভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত ভাল বলে মনে করছেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন।

বিএনপি নেতা মামুনুর রশীদ পলাশ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমাদের সবার পরিচিত মুখ, শেরপুর ক্রিকেট ক্লাব সাইকার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ভাই। তিনি কিডনি সমস্যা জনিত কারণে পপুলার হাসপাতালে ভর্তি। ডায়ালাইসিস শুরু হয়েছে। উনার জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন।

তার ওই স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারি নাজিমের রোগমুক্তি কামনা করে প্রতিক্রিয়া ব্যক্ত করে যাচ্ছেন।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানান, নাজিমের শারীরিক অবস্থা ভাল না। অস্বাভাবিকভাবে তার শরীরে ক্রিয়েটেনিনের মাত্রা বেড়ে গেছে। তাই তাকে রাজধানীর ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আড়াই ঘন্টাব্যাপী তার ডায়ালাইসিস করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সাড়ে চার ঘন্টাব্যাপী এবং ৮ ফেব্রুয়ারিও তার ডায়ালাইসিস করা হবে। তিনি বর্তমানে ওই হাসপাতালের ৪ নম্বর ভবনের ৫১৫ নম্বর কেবিনে আছেন।

এ সময় মানিক দত্ত নাজিমকে ফোন না দিয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য শুভাকাঙ্ক্ষিদের প্রতি অনুরোধ জানান।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপি নেতা মামুনুর রশীদ পলাশ বলেন, তার বাবা জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত আইনজীবী কালাম রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করতেন। কালের পরিক্রমায় এক সময় তা নষ্ট হয়ে যায়। তাই পিতার দেখানো পথ অনুসরণ করে রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিনি কাজ করে যাচ্ছেন।

মামুনুর রশীদ পলাশ আরো বলেন, সব জায়গায় রাজনীতি চলে না। নাজিম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। এছাড়া তিনি আমাদের ক্লাবের সভাপতি।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতার রোগ মুক্তি কামনা করে বিএনপি নেতার ফেসবুক স্ট্যাটাস

আপডেট সময় ০৬:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২