ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখে : ট্র্যাকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় মৃতের মোট সংখ্যা ৪ ফেব্রুয়ারি নয় লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি করোনাভাইরাস ট্র্যাকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

মাত্র দেড় মাস আগে, দেশটিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ছিল আট লাখ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট নতুন সংক্রমণ হ্রাস পাওয়া শুরু করলেও প্রাত্যহিক মৃতের সংখ্যা এখনো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজার চারশ’ মানুষ প্রাণ হারাচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, ‘দেশের কিছু এলাকায় হাসপাতালে রোগি ভর্তির এখনো অনেক চাপ রয়েছে। এসব এলাকায় আমাদের স্বাস্থ্য সেবার সক্ষমতা বাড়ানো হচ্ছে।’

আমেরিকায় এখনো প্রতিদিন বহু সংখ্যক মানুষ কোভিডে মারা যাচ্ছে কারণ একেবারে সহজলভ্য হওয়া সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর মাত্র ৬৪ শতাংশ সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছে। যদিও আর তাদের টিকাগুলো অনেক বেশি কার্যকরী।

সরকারি পরিসংখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এদিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এদিকে ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে মহামারি কোভিডের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কমপক্ষে ৫৭ লাখ মানুষ এ ভাইরাসের বলি হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক্ষেত্রে প্রকৃত মৃতের সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখে : ট্র্যাকার

আপডেট সময় ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২