ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ১৫৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। এই সময়ে মারা গেছেন ৩১ জন। এদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১৬ জন।

১ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, আজ ৩১ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জন। গতকাল ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৪৫ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই হার ছিল ২৮ দশমিক ০৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ১৫৪

আপডেট সময় ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২