ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

পিংনা ইউনিয়নে নৌকার প্রার্থী হাজী নজরুল ইসলাম বিজয়ী

হাজী নজরুল ইসলাম

হাজী নজরুল ইসলাম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে খন্দকার মোতাহার হোসেন জয় পেয়েছেন ২৮০ ভোট।

৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুকসেদুল আলম।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার পিংনা ইউনিয়নে আইনী জটিলতার কারণে দীর্ঘ ১০ বছর পর ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নে ১০টি কেন্দ্র ও ৭৩টি বুথে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে ১২ হাজার ২৯ জন পুরুষ ও ১১ হাজার ৮৪২ জন নারী ভোটার। প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেন তারা। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

পিংনা ইউনিয়নে নৌকার প্রার্থী হাজী নজরুল ইসলাম বিজয়ী

আপডেট সময় ১০:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২