ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন ২ হাজার ২৫৯ জন পর্যন্ত মারা যাচ্ছে : ডেইলি মেইল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে গড়ে গত সাতদিনে করোনায় উদ্বেগজনকহারে লোক মারা যাচ্ছে। দেশটিতে বুধবার দুই হাজার ২৫৯ জন করোনায় মারা গেছে।

গত শীতে করোনার সংক্রমণ বাড়ার পর এটি সর্বোচ্চ।

ডেইলি মেইলের সাম্প্রতিক খবরে এ কথা বলা হয়েছে।

তবে একই সময়ে দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭২৩ জনে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের উল্লেখ করে পত্রিকাটি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে এখনও অনেক সময় লাগবে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি।

করোনা সংক্রমণের কারনে দেশটির হাসপাতালগুলোতে এখনও সংকট চলছে এবং মৃত্যুর হারও উদ্বেগজনক স্তরে রয়েছে বলে পত্রিকাটি উল্লেখ করে।

এদিকে ব্রিটেনে ছড়িয়ে পড়া ওমিক্রনের একটি উপ-ধরণ আরো দ্রুত গতিতে লোকজনকে সংক্রমিত করবে বলে আশংকা করা হচ্ছে। এটি ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন ২ হাজার ২৫৯ জন পর্যন্ত মারা যাচ্ছে : ডেইলি মেইল

আপডেট সময় ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২