ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় জিআরপি থানার পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭ জানুয়ারি সকাল ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ২৫৬ নম্বর ময়মনসিংহগামী লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন (২৮) জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী এলাকার মো. হাবেল মিয়ার ছেলে।

এ ব্যাপারে জিআরপি থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ১৭ জানুয়ারি সকাল ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ২৫৬ নম্বর ময়মনসিংগামী লোকাল ট্রেন জামালপুরের বন্দেরবাড়ী নামক এলাকায় পৌঁছলে বিল্লাল হোসেন ট্রেনে কাটা পড়ে। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২