ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বকশীগঞ্জে সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সম্মানী ভাতার টাকা অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।

১৭ জানুয়ারি দুপুরে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বকশীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার করলে বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ভাতার টাকা প্রতি মাসে অসহায়, দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় প্রতি মাসেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ভাতার টাকা বিতরণ করে যাচ্ছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

বকশীগঞ্জে সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী

আপডেট সময় ০৬:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২