ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই নগরীতে ওমিক্রন শনাক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই নগরীতে কমপক্ষে ৭ জনের দেহে ওমিক্রন সংক্রমন শনাক্ত হওয়ার পর শনিবার বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত এবং বাসিন্দাদের নগরী ছেড়ে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ম্যাকাও সীমান্তবর্তী উপকূলীয় নগরী ঝুহাই জানিয়েছে, পার্শ্ববর্তী একটি নগরীতে ওমিক্রন সংক্রমন শনাক্ত হওয়ার কারণে গণপরীক্ষা শুরু করার পর শুক্রবার সেখানে হালকা অসুস্থ একজন ও উপসর্গহীন ছয়জন রোগীর দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। খবর এএফপি’র।

বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত হওয়ার ফলে চীন করোনভাইরাস প্রাদুর্ভাব রোধের জন্য লড়াই করছে। এদিকে, আগামী মাসে বেইজিং শীতকালীন অলিম্পিকের আগে চীন ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা জোরদার করেছে।

দেশ জুড়ে লাখ লাখ লোককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।

ঝুহাই নগরীর কর্মকর্তারা প্রয়োজন না হলে নগরী ত্যাগ করা থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। কোন ব্যক্তি প্রয়োজনে ২৪ ঘন্টা আগে কোভিড পরীক্ষায় নেতিবাচক ফলাফল পেলে নগরী ছাড়তে পারবে।

সপ্তাহের শুরুতে প্রতিবেশী ঝোংশান নগরীতে কোভিড সংক্রমন শনাক্ত হওয়ার পরে শুক্রবার ২৪ লাখ জনসংখ্যার নগরীতে গণ পরীক্ষা শুরু হয়েছে।

চীন শনিবার ১০৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই নগরীতে ওমিক্রন শনাক্ত

আপডেট সময় ০২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২