ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে ডাকাত দলের ৭ সদস্য আটক

জামালপুরে পুলিশের অভিযানে আটক ৭ ডাকাত। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। ৬ জানুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে ৭ জানুয়ারি জামালপুর সদর থানায় ডাকাতি আইনে একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১১/১১।

আটকৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার দমদমা এলাকার বরকত আলীর ছেলে মানিক মিয়া (৩৩), সোনাকাতা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আমির আলী (৫৮), ফুলবাড়ীয়া (গেইটপাড়) এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মো. লিয়ন (২৫), নরুন্দি নয়াপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. হেলাল (৫০), বাইকামারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. হানি (৪৪), একই এলাকার মকবুল হোসেনের ছেলে ফরমান আলী (৩৩) ও মাটিখোলা এলাকার রইচ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, আসামিরা ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও থানায় বিভিন্ন মামলা রুজু ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

জামালপুরে ডাকাত দলের ৭ সদস্য আটক

আপডেট সময় ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২