ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে : উত্তর কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া বলেছে, তারা হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে ৬ জানুয়ারি এ কথা বলা হয়।

উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এর খবরে বলা হয়েছে, ৫ জানুয়ারি হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।

কেসিএনএ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

এর আগে সিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। কেসিএনএ’র রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়। আর এখন এ আলোচনা বন্ধ আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে : উত্তর কোরিয়া

আপডেট সময় ১২:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২