ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বাড়ছে করোনা, নতুন শনাক্ত ৫৫৭, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। করোনায় মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৭৭ জন মারা গেছেন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। ২ জানুয়ারি সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল এর আগের ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছিল। সে সময় শনাক্তের সংখ্যা ছিল ৩৭০ জন। ৩১ ডিসেম্বর করোনায় দুই জনের মৃত্যু ও ৫১২ জন শনাক্তের তথ্য জানিয়েছিল অধিদপ্তর।

২ জানুয়ারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া একমাত্র নারীর বাড়ি রংপুর বিভাগে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাড়ছে করোনা, নতুন শনাক্ত ৫৫৭, মৃত্যু ১

আপডেট সময় ০৬:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২