ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে কর্মী-সমর্থকদের খিচুড়ি এতিমদের মাঝে বিতরণ

কর্মী-সমর্থকদের জন্য রান্না করা খিচুড়ি জব্দ করে এতিমদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত।ছবি: বাংলারচিঠিডটকম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নে ২০১৬ এর আওতায় নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রার্থীকে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত।

২ জানুয়ারি দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের ৩৪ হাজার হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

অভিযানে ডাংধরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী লুৎফর রহমানকে ৬ হাজার টাকা, টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থী আব্দুস সালামকে ৬ হাজার টাকা, ৬ নম্বর ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বার প্রার্থী জামাল উদ্দিনকে ৬ হাজার টাকা, ৬ নম্বর ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থী হামিদুল ইসলামকে ৬ হাজার টাকা ও ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার প্রার্থী জিন্নত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মিছিলে অংশ নেওয়া কর্মী ও সমর্থকদের জন্য তৈরি খাবার খিচুড়ি জব্দ করে সেগুলো এতিম ও মাদরাসার ছাত্রদের মাঝে বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

দেওয়ানগঞ্জে কর্মী-সমর্থকদের খিচুড়ি এতিমদের মাঝে বিতরণ

আপডেট সময় ১০:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২