ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক ৩১ ডিসেম্বর বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতিগণ, আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিগণ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবীগণ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিককে এ নিয়োগ দেন।

গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, নতুন প্রধান বিচারপতি শপথ নেওয়ার দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চের সদস্য ছিলেন। তিনি সংবিধানের বিতর্কিত ১৬তম সংশোধনী বাতিল করেছিলেন, যা জাতীয় সংসদকে অক্ষমতা বা অসদাচরণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা দিয়েছিল।

তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক

আপডেট সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১