ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে চোলাই মদসহ দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

তারা হলেন- সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার (সুইপার কলোনী) এলাকার স্বপন বাসপোরের ছেলে রাজ বাসপোর (১৮) ও একই উপজেলার বীর ধানাটা গ্রামের উজ্জ্বল বাসপোরের ছেলে সাগর বাসপোর (২২)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর রাত সোয়া ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পোস্ট অফিস মোড়স্থ মাসুম স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ, তিনটি মোবাইল ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা।

র‌্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

সরিষাবাড়ীতে চোলাই মদসহ দুজন গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১