ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

লঞ্চে আগুনের ঘটনায় আরও এক জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে।

বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ যাত্রী হাবিব খান (৪৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচচু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস, এম আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় মৃত হাবিবের স্বজনের সঙ্গে কথা হয়েছে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। ঘটনার সময় নদীতে লাফিয়ে পরে বুকে আঘাত পেয়েছিলেন।

নিহত হাবিব খানের স্ত্রী সায়েরা বেগম জানান হাবিব গ্রামে মুদি দোকান করতেন। এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রী দু’জন টঙ্গিতে ছেলে শাহিনের বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে লঞ্চে ওঠেন। রাতে লঞ্চে আগুন লাগলে স্বামী-স্ত্রী পানিতে লাফিয়ে পরেন। এতে হাবিব আহত হন। তাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডে দগ্ধদের মধ্যে ২১ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে একজন মারা যান। চিকিৎসা নিয়ে ফিরে গেছেন চারজন। একজনকে ক্যাজুলিটি বিভাগে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

লঞ্চে আগুনের ঘটনায় আরও এক জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১