ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

যেকোনো প্রশিক্ষণ আত্মবিশ্বাস বাড়ায় : এডিসি মোকলেছুর রহমান

বিসিকে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম।। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেছেন, সমাজের নারী-পুরুষ সমান তালে এগিয়ে না এলে, ঘরে আবদ্ধ থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানামুখী প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ নিয়ে উদ্যোগ না নিলে সরকারের সময় ও অর্থ দুটোরই অপচয় হয়। যিনি প্রশিক্ষণ নেন তারও সময় অপচয় হয়। মনে রাখতে হবে একমিনিট সময়েরও অনেক মূল্য আছে।

২০ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জামালপুর কার্যালয়ে পাঁচদিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান এ সব কথা বলেন।

প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ নিয়ে আপনাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাবেন। ঘরে আবদ্ধ থাকলে নিজেরও কিছুই হবে না। দেশেরও উন্নয়ন হবে না। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশকে উন্নত করতে চাইলে সবাইকে দক্ষ হতে হবে। অনেক উদ্যোক্তারাই ভালো কাজ করছেন। কিন্তু তারা শিল্পকর্মের প্রসার ঘটাতে পারছেন না। আবার প্রশিক্ষণ নিয়েও অনেকেই তা কাজে লাগাতে পারেন না। মনে রাখতে হবে যেকোনো প্রশিক্ষণ আত্মবিশ্বাস বাড়ায়।

বিসিকে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাবৃন্দ । ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে অর্থ বা টাকা জোগাড় করারও অনেক উপায় আছে। বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রকল্পে ঋণ দিচ্ছে। সরকারের পাশাপাশি অনেক এনজিও থেকেও আজকাল বিনা জামানতে শহজ শর্তে ঋণ দিয়ে থাকে। তাই উদ্যোগই মূল সমস্যা, অর্থ নয়। বিসিকের এই প্রশিক্ষণ থেকে শিল্পপণ্যের ব্যবসায় প্রসার, পণ্যের গুণগত মান উন্নয়ন, আর্থিক সহযোগিতার উৎস, আর্থিক লেন-দেনের নিরাপত্তা, ডিজিটাল অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ক্রেতা আকৃষ্ট করার নানা উপায় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণের পর সৎ মনোভাব নিয়ে স্বউদ্যমে কাজে লেগে পড়ার পরামর্শ দেন তিনি।

বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পনগরী কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম। নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে জামালপুর জেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

যেকোনো প্রশিক্ষণ আত্মবিশ্বাস বাড়ায় : এডিসি মোকলেছুর রহমান

আপডেট সময় ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১